সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, খেলতে নামবেন কবে

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, খেলতে নামবেন কবে

পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ইনজুরির কারণে ছিটকে যান তিনি। এক ইনজুরির কারণে নেইমারকে প্রায় ৯ মাস ধরে থাকতে হচ্ছে মাঠের বাইরে। 
গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন এই ফরোয়ার্ড। সেই চোট নেইমারের অস্ত্রোপচার করাতে হয়, এতে করে লম্বা সময়ের জন্য নেইমার নেইমার ছিটকে যায় মাঠের বাইরে।
জানা গেছে, চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল নেইমারের বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করে। যেখানে তারকা এই ফুটবলারকে দেখা যায় হাসিমুখে। ধারণা করা হচ্ছে, নতুন করে কোনো সমস্যা না হলে খুব শিগগিরই ক্লাবের অনুশীলনে যোগ দেবেন নেইমার। 
ইনজুরি থেকে প্রায় সেরে উঠলেও এখনই ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলের এই তারকার ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে।
ধারণা করা হচ্ছে, আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে নামবেন নেইমার।