সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাদাম ও কাঁচামরিচ একসঙ্গে খেলে কী হয়?

বাদাম ও কাঁচামরিচ একসঙ্গে খেলে কী হয়?

ঢাকা প্রেস,লাইফস্টাইল ডেস্ক:-
 

ফিট ও সুস্থ থাকতে অনেকেই শুকনো ফল এবং বীজ খাদ্য তালিকায় রাখেন। বাদাম ও কাঁচামরিচ উভয়ই পুষ্টিগুণে সমৃদ্ধ। বাদামে রয়েছে ফাইবার, যা হজমশক্তি উন্নত করতে সহায়তা করে। অন্যদিকে, কাঁচামরিচে আছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে এই দুটি একসঙ্গে খেলে শরীরের কোনো ক্ষতি হতে পারে কি না, তা জেনে নেওয়া জরুরি।
 

বিশেষজ্ঞদের মতে, বাদাম এবং কাঁচামরিচ উভয়ই পুষ্টিকর এবং একত্রে খেলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে খাওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা দরকার।
 

যা মাথায় রাখা উচিত:

(১) সল্টেড বাদাম এড়িয়ে চলুন:
বাজার বা ট্রেনে বিক্রি হওয়া সল্টেড বাদামে অতিরিক্ত লবণ থাকে, যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর। এটি হঠাৎ রক্তচাপ বাড়িয়ে বিপদের কারণ হতে পারে। তাই সল্টেড বাদামের বদলে কাঁচা বা অল্প ভাজা বাদাম খাওয়াই ভালো।

(২) কাঁচামরিচ পরিষ্কার করে নিন:
কাঁচামরিচ খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি। এর গায়ে ময়লা এবং রাসায়নিক সার লেগে থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

 

উপকারিতা:

সতর্কভাবে খেলে বাদাম ও কাঁচামরিচ উভয়ই স্বাস্থ্যের জন্য উপকারী।

  • বাদাম: হৃদযন্ত্র ভালো রাখতে এবং পেট ভরাতে সহায়তা করে।
  • কাঁচামরিচ: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

সুতরাং, নিয়ম মেনে খেলে বাদাম ও কাঁচামরিচ একসঙ্গে খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বরং এটি আপনার স্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে।