মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সালজার রহমান (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
 

বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার ত্রিমোহনী ব্রিজ বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহত সালজার রহমানের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়ায়। তিনি মৃত নুরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
 

স্থানীয়দের তথ্যমতে, বুধবার বিকেল ৫টার দিকে সালজার রহমান তার বাড়ি থেকে রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজার হয়ে সাঘাটা উপজেলার ত্রিমোহনী ব্রিজ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিমোহনী ব্রিজ বাজার এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
 

দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়।
 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
 

সালজার রহমানের চাচা আমিনুল ইসলাম জানান, তিনি চাল, আলু, সরিষাসহ বিভিন্ন পণ্যের স্টক ব্যবসা করতেন। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে বগুড়া হাসপাতাল থেকে সালজার রহমানের লাশ বাড়িতে আনা হবে এবং মামলার প্রস্তুতি চলছে।
 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এটি পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি আশ্বাস দেন।