রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:১১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মুরাদনগরে ঘরে ঘরে মনসা পুজো

মুরাদনগরে ঘরে ঘরে মনসা পুজো

ঢাকা প্রেস
লামিয়া আক্তার, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ


মুরাদনগরে কোবানপুর গ্রামে ঘরে ঘরে মনসা পুজো অনুষ্ঠিত হবে ১৮ অগাস্ট শুক্রবার বাংলার ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে পূজিতা হচ্ছেন দেবী মনসা।

বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের উপদ্রব বেড়ে যায়। সেই কারণে এই সময় সর্পদেবীর পুজোর প্রচলন হয়। মনসার পুজো করলে সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

সভায় বক্তারা বলেন, একটি গোষ্ঠী ছাত্র জনতার অর্জন এবং দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পাচঁ বার এমপি থাকা অবস্থায় মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো এবং বর্তমান পরিস্থিতিতে এখনও রয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় কোন মন্দিরে হামলা, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট ও নিপীড়নের ঘটনা ঘটেনি।

বর্তমানে কায়কোবাদ নির্দেশে উপজেলা বিএনপির লোকজন হিন্দু সম্প্রদায়দের নিয়ে বিভিন্ন বাড়ি-ঘর ও মন্দির পাহারা দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, বিএনপির নেতা দুলাল দেবনাথ, মনসা পূজো কমিটির সভাপতি মনিলাল আর্চায, সম্পাদক করিমল দেবনাথ, অসিত বর্মন সরকার, সিম্বু আর্চায, সাধন চন্দ্র সরকার, সিতল সরকার, কানু র্বমন প্রমূখ।