রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নয়াপল্টনে উল্লাসের ঢেউ: বিএনপি কার্যালয় জনসমুদ্রে

নয়াপল্টনে উল্লাসের ঢেউ: বিএনপি কার্যালয় জনসমুদ্রে

ঢাকা প্রেস নিউজ


দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের খবরের পর থেকেই দলীয় নেতা-কর্মীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে কার্যালয়।

 

গতকাল সোমবার থেকেই কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় শুরু হলেও আজ মঙ্গলবার তা আরও বেড়েছে। দীর্ঘদিন পর নিজেদের কার্যালয়ে ফিরে আসতে পেরে নেতা-কর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের আনন্দ ব্যক্ত করছেন।
 

এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের অভিযানের পর কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর আবার কার্যালয় খুলে দেওয়ায় দলীয় নেতারাও আগত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অনেকেই কার্যালয়ে উপস্থিত ছিলেন।