সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেইমারের আবারও ইনজুরি: এক বছর পর মাঠে ফিরে কষ্ট

নেইমারের আবারও ইনজুরি: এক বছর পর মাঠে ফিরে কষ্ট

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
 

দীর্ঘ এক বছর পর মাঠে ফিরে আবারও ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। গত বছর ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এরপর ৩৬৯ দিন পর গত ২২ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফেরার পর দুই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন।

সোমবার (৪ নভেম্বর) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে এস্তেগলালের বিপক্ষে ম্যাচে ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু মাত্র আধা ঘণ্টা খেলার পরই ডান পায়ে টান অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন। ইনস্টাগ্রামে একটি পোস্টে নেইমার নিজেই জানিয়েছেন, এক বছর পর মাঠে ফিরে এমনটা হওয়া স্বাভাবিক। চিকিৎসকরা আগেই তাকে সতর্ক করেছিলেন।

নেইমারের এই বারের ইনজুরি কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়। তবে বারবার ইনজুরিতে পড়ায় তার ফুটবল ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আল হিলাল ও ব্রাজিল দল উভয়কেই নেইমারের সেরা রূপ ফিরিয়ে আনতে ধীরে ধীরে এগোচ্ছে। কিন্তু বারবার ইনজুরির কারণে ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে নেইমারের নাম নেই। আপাতত তিনি শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগেই খেলবেন।