বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকাসহ ১৮ জেলায় কালবৈশাখীর আভাস

ঢাকাসহ ১৮ জেলায় কালবৈশাখীর আভাস

ঢাকাসহ দেশের অন্তত ১৮টি অঞ্চলে আজ বৃহস্পতিবার ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার তীব্রতা ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টার পরবর্তী পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়ার তথ্যমতে, সকালে ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কম। গতকাল তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির ওপরে।

বিশেষজ্ঞদের মতে, এই সময়ে ঘন ঘন কালবৈশাখী প্রবণতা দেখা দিচ্ছে, যা কয়েক ঘণ্টার মধ্যে গরম কমিয়ে স্বস্তি এনে দিচ্ছে, তবে ঝড়ো হাওয়ার কারণে কিছু এলাকায় সতর্কতা জরুরি।