রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৩:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মুরাদনগরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্য্যালী

মুরাদনগরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্য্যালী

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ


কুমিল্লা মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্বাবধানে মুরাদনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকদল।

 

মুরাদনগরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্য্যালী



আলোচনা সভায় মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শাহআলম সরকার, কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জয়নাল মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও সদস্য সচিব সুমন মিয়া প্রমুখ।

এসময়, বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিল করে তাদেরকে দেশে আনার দাবি জানান। আলোচনা সভা শেষে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে একটি র্যালী বের করে। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদিক্ষন করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে থামে।