সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বলিউডে নিজের অবস্থান পোক্ত করার লড়ায়ে নার্গিস ফাখরি

বলিউডে নিজের অবস্থান পোক্ত করার লড়ায়ে নার্গিস ফাখরি

দেড় দশক আগে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করেন অভিনেত্রী নার্গিস ফাখরি। সিনেমা বেশ প্রশংসাও কুড়ায়। এরপর মাদ্রাজ ক্যাফে, মে তেরা হিরো ও হাউসফুলের মতো সিনেমায় নাম লেখালেও এখন অবধি নিজের অবস্থান পোক্ত করতে পারেননি তিনি। যদিও নাচ এবং ফ্যাশন দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন নার্গিস। তবে সিনেমার হাল ছাড়তে নারাজ এই অভিনেত্রী। শুরু থেকেই নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন তিনি। যা তার একাধিক কাজে প্রকাশও পেয়েছে। 

নার্গিস বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা রীতিমতো নির্মম অ্যাডভেঞ্চার ছিল। একটি ই-মেইল পথ দেখিয়েছিল। সবকিছু সুন্দরই ছিল। চেষ্টা ছিল নতুন কিছু শেখার, নিজেতে প্রমাণ করার। কিন্তু শুরুটা বেশ ভালো হলেও বিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম। যদিও এটাকে আমার দুর্ভাগ্য বলেই মনে করি।’  তবে শুরুর দিকে কিছু ভুল করলেও বিরতি থেকে ফিরে সেই পথে আর হাঁটতে চাচ্ছেন না নার্গিস। বিভিন্ন ঘরানার সিনেমায় নিজেকে যুক্ত করতে চান তিনি। 


নার্গিস ফাখরি বলেন, ‘আমার বিশেষ পছন্দের জায়গায় রয়েছে অ্যাকশন-কমেডি। যদিও আমি সকল ঘরানার কাজই উপভোগ করি। সব চরিত্রেই নিজেকে প্রমাণ করতে চাই। সেই প্রস্তুতি নিয়েই ফিরেছি। আমি স্টান্ট করা এবং শক্তিশালী, গতিশীল চরিত্রগুলোকে পছন্দ করি। কারণ অ্যাকশন চলচ্চিত্রের তীব্রতা এবং উত্তেজনা আমাকে আকৃষ্ট করে। অন্যদিকে কমেডি আমাকে একটি ভিন্ন দিক অন্বেষণ করতে দেয়। আসলে আমি মানুষকে আনন্দ দিতে ভালোবাসি।’