সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:০৩:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির রান্নাঘরের চাল ফুটো!

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির রান্নাঘরের চাল ফুটো!

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে এক বাংলাদেশির রান্না ঘরের চাল ফুটো হয়েছে। সেই সাথে ঘরে বুলেট পাওয়া গেছে।

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির রান্নাঘরের চাল ফুটো!

সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের ৯৩১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

 

সীমান্তের বাসিন্দা প্রত্যক্ষদর্শী শাহাআলম ও আব্দুল কুদ্দুস জানান, কেটে নেয়া ধান গাছের অবশিষ্ট খড় সংগ্রহের জন্য রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন সীমান্তবাসী নারী ভারতীয় নোম্যান্সল্যান্ডে যান। এসময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করে। খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌঁড়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্যও তাদের পিছু নিয়ে প্রায় ৩০ গজ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি বর্ষণ করে দ্রুত ভারতের ভিতরে চলে যায়।

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির রান্নাঘরের চাল ফুটো! — ছবি ২

সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত ঘেষা নুর আলম বাচ্চুর বাড়ির রান্না ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে ছিটকে পড়ে। গুলির শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হলে সীমান্তবর্তী বাসিন্দারা আতঙ্কিত হয়ে যায়। পরে নুর আলম বাচ্চুর পুত্রবধু শাকিলা আক্তার ইতি রান্না ঘরের মেঝে থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন।

 

খবর পেয়ে রাত ১১টার দিকে পাশ্ববর্তী গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলি জব্দ করে ক্যাম্পে নিয়ে যান।

 

নুর আলম বাচ্চু জানান, ওই সময় আমার পুত্রবধূ রান্না ঘরেই ছিল। মাঝে মধ্যেই ভারতীয় বিএসএফ এভাবে বাংলাদেশে ঢুকে নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচার চালায়। আমরা সব সময় বিএসএফ আতঙ্কে থাকি। এ রকম অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণের ঘটনার তদন্তসহ কড়া প্রতিবাদ হওয়া উচিত।

 

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ জানান, এ ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যা ছয়টায় ওই সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটলিয়নের নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমন সিং।

 

তিনি আরও বলেন, বৈঠকে সীমান্তে বিনা উস্কানিতে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ সীমান্তের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আগামীকাল মঙ্গলবার আবারও পতাকা বৈঠকের মাধ্যমে গুলি বর্ষণের কারণ জানাতে চেয়েছে।