সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘুম থেকে উঠেই মোবাইল ফোন দেখেলে হতে পারে নানাবিধ সমস্যা

ঘুম থেকে উঠেই মোবাইল ফোন দেখেলে হতে পারে নানাবিধ সমস্যা

বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া মানুষ একদম অচল। দিন থেকে রাত, রাত থেকে সকাল। অলটাইম মোবাইল ফোন চাই-ই চাই। বেশির ভাগ মানুষই এখন এমন জীবনযাপনে ব্যস্ত। তবে এমন জীবনযাপন ডেকে আনছে বিপদ। চিকিৎসকরা বলছেন, বিশেষ করে ঘুম থেকে উঠেই যদি মোবাইল ফোন দেখেন, তাহলে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে।


ঘুম থেকেই উঠেই মোবাইল ফোন ঘাঁটতে শুরু করলে তার প্রভাব পড়তে পারে ব্রেইনের ওপর। এমনকি এ কারণে মস্তিষ্কে স্ট্রেস হরমোন বেশি পরিমাণে তৈরি হতে পারে। আর সে জন্য সকালে উঠেই মাথায় দানা বাঁধতে পারে দুশ্চিন্তা। তারপর সেই স্ট্রেসকে সঙ্গী করেই সারা দিন কাটাতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তার সমস্যাও দেখা দিতে পারে।


সকালে উঠে প্রথমেই মোবাইল ফোনে নোটিফিকেশন চেক করলে স্লিপ সাইকেল গণ্ডগোল হয়ে যাচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সকালে উঠে মোবাইল ফোনে চোখ রাখলে শরীরের প্রচুর পরিমাণে মেলাটোনিন বের হয়। আর তারপর পুরো দিন মোবাইল ফোন ব্যবহার করলে এই হরমোন আরো বেশি পরিমাণে নির্গত হয়। আর শরীরে এই হরমোনের মাত্রা বাড়লে ঘুম আসতে চায় না। তাই শান্তির ঘুম চাইলে আজ থেকে সকালে উঠে মোবাইল ফোন ব্যবহার কমান।