মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৭:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সাংবাদিক মাজহারুল মান্নানের বাবা শিক্ষাবিদ ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক মাজহারুল মান্নানের বাবা শিক্ষাবিদ ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-



গাইবান্ধার সুন্দরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও নাগরিক উদ্যোক্তা মো. আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী পারিবারিকভাবে পালিত হয়েছে।

 

তিনি যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর বিভাগীয় প্রধান এবং রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের পিতা।
 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সোমবার (৩ ফেব্রুয়ারী) বাদ জোহর সুন্দরগঞ্জের কিসামত সদর গ্রামে কোরআন খানি ও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহসহ মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়িরা। কোরআন খানি শেষে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন বিশিষ্ট মুফাসসির মাওলানা হারুণ অর রশিদ।
 

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী রাতে আব্দুস ছাত্তার সরকার রংপুর মহানগরীর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ব্যক্তি জীবনে তিনি ৭ কন্যা ও ৪ ছেলে সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
 

আব্দুস ছাত্তার সরকার ১৯৩৮ সালের ১৯ জুলাই সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে বিখ্যাত সরকার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অসামান্য প্রতিভার অধিকারী বিনয়ী, শিক্ষাবিদ, নাগরিক উদ্যোক্তা ও সমাজসেবক ছিলেন। তিনি উপজেলার ধুমাইটারী সিদ্দিকিয়া ডিগ্রী মাদরাসায় অধ্যাপনা শেষে ২০১০ সালের মার্চ মাসে অবসর গ্রহন করেন। 
 

অধ্যাপনার পাশাপাশি ছাত্তার সরকার উত্তর পরান বেলকা হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতাসহ সুন্দরগঞ্জের বিভিন্ন সামাজিক ও নাগরিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। এছাড়া তিনি উত্তর পরান জামে মসজিদ ও বেলকা নুরেরটারী জামে মসজিদে দীর্ঘদিন ইমামতির দ্বায়িত্ব পালন করেন।