বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪১:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

ভ্যাটিকানে পোপকে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ভ্যাটিকানে পোপকে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক:-

 

প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার তিনি সেখানে উপস্থিত হন। আজ শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে মরহুম পোপের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়, যেখানে বিশ্বনেতারা ও বিশিষ্টজনরা শ্রদ্ধা নিবেদন করছেন।
 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোপ ফ্রান্সিস অধ্যাপক ইউনূসের কাজের একজন নিবিড় ভক্ত ছিলেন। বিশেষ করে বিশ্বব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের নিরলস প্রচেষ্টা এবং তাঁর 'তিন শূন্য' (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ) দর্শনের প্রতি পোপ ফ্রান্সিসের গভীর শ্রদ্ধা ছিল। এই লক্ষ্য বাস্তবায়নে অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে ভ্যাটিকানে 'তিন শূন্য উদ্যোগ' চালু করেছিলেন পোপ।