বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৭:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই

চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা শুধু নীতিতে নয়, চিন্তা ও মননের পর্যায়েও নিশ্চিত করতে সরকার কাজ করছে। আমরা চিন্তা-চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। 

রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে তথ্য মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে একজন তথ্য বিশেষজ্ঞকে নিয়ে পরামর্শক কমিটি গঠন এবং পরে একটি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখার প্রবণতা ছিল। তবে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই কাজ করছে।

তিনি জানান, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গ্রহণ করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা চলছে।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার নীতিগতভাবে কাজ করছে এবং আইনের আওতায় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।