সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চাঁদপুরে মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁদপুরে মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুবি এলাকায় পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
 

নিহত ইউসুফ পাটওয়ারী ওই এলাকার মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে। হামলার সময় তার বড় ভাই ইব্রাহীম পাটওয়ারী (৬০) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ পাটওয়ারীর খালাতো ভাই মাইনুদ্দিন (৬০) এবং তার তিন ছেলে—রমজান (৩৫), রবিউল (২৫) ও রহিম (২০)—তাকে হুমকি দিয়ে আসছিলেন। রোববার সকালে মাইনুদ্দিন ও তার ছেলেরা ইউসুফের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তার ভাই ইব্রাহীমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
 

ইউসুফ পাটওয়ারী চাঁদপুর শহরের শপত চত্বর মোড়ে ‘মেহেদী মোবাইল হাউজ’ নামে একটি শো-রুমের মালিক ছিলেন। তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী মহল ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।