মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৯:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামের চিলমারীতে কৃষক মাঠ দিবস উদযাপিত

কুড়িগ্রামের চিলমারীতে কৃষক মাঠ দিবস উদযাপিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা (উচাভিটা) এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মেদ আলী।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলমারীর অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু আহম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন ও মাঈদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি শিক্ষক সাইফুল রহমান, বিএসসি আব্দুর রহমান এবং বারী বেগুন-১২ প্রদর্শনী কৃষক আলমগীর হোসেন (বাচ্চু)সহ আরও অনেকে।
 

অনুষ্ঠানে উপস্থিত সবাই বারী বেগুন-১২ এর প্রদর্শনী প্রকল্প পরিদর্শন করেন। বক্তারা জানান, এই জাতের বেগুন চাষে সময় ও খরচ কম লাগে, তবে ফলন তুলনামূলক বেশি হয়। স্থানীয় কৃষকরাও আগ্রহ প্রকাশ করে জানান, যদি কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়, তাহলে তারা এই বেগুনের আবাদ আরও সম্প্রসারিত করবেন।