সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩২:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রাঙ্গামাটির লংগদুতে ৬ষ্ঠউপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

রাঙ্গামাটির লংগদুতে ৬ষ্ঠউপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।

 

ঢাকা প্রেসঃ

২৬ মে, ২০২৪ তারিখে রোজ রবিবার সকাল ৯ঃ০০ ঘটিকা হতে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে  রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ বাস্তবায়ন উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জনাব মোঃ বুলবুল আহম্মদ উপজেলা নির্বাচন অফিসার, লংগদু ও সহকারি রিটার্নিং অফিসার, লংগদু উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪।

এছাড়া নির্বাচন পরিচালনা বা ভোট গ্রহন বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন জনাব মোঃ বুলবুল আহম্মদ উপজেলা নির্বাচন অফিসার, লংগদু ও সহকারি রিটার্নিং অফিসার, লংগদু উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। 

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ বেলাল আহমেদ, নির্বাচন অফিসার, বরকল ও নির্বাচন অফিসার বাঘাইছড়ি এবং জনাব মোঃ হারুনুর রশিদ, অফিসার ইন চার্জ লংগদু।

 

সভাপতি তাঁর বক্তব্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণকারীগণের দায়িত্ব ও কর্তব্যের প্রতি গুরুত্ব আরোপ করেন।