আজ একই দিনে অনেকগুলো দিবস এবং সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। আজ কেউ করছে বসন্তের উদযাপন, এবং হিন্দু সম্প্রদায় করছেন সরস্বতী পূজা উদযাপন। আর অনেকে জানেনই না আজ সুন্দরবন দিবস।
বসন্তের আগমনীতে চারদিকে বিভিন্ন ফুল ফোটে, গাছে নতুন পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। প্রকৃতি এক নতুন রূপে সাজতে ব্যস্ত থাকে। আর এর সাথে ভালবাসা দিবস যোগ হয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। পরিবার-পরিজনকে নিয়ে অনেকে বের হয়েছেন দিনটি উদযাপন এর জন্য। এ বছর একই দিনে এতগুলো দিবসের উদযাপনে আনন্দের মাত্রা দ্বিগুন করেছে।

বসন্ত বাতাসে সই গো..বসন্ত বাতাসে সই গো..
একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী তাদের নিজ নিজ জায়গা থেকে সরস্বতী পূজা উদযাপন করছেন। এর মধ্যে জগন্নাথ হলের সরস্বতী পূজা সবচেয়ে বড়। জগন্নাথ হল মাঠে সকাল থেকেই পূজা অর্চনা ও অঞ্জলির মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন শুরু হয়। সকাল থেকে এখানে ভিড় লেগেই থাকে।








