মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

৩১ ডিসেম্বর ফানুস না ওড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষের অনুরোধ

৩১ ডিসেম্বর ফানুস না ওড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষের অনুরোধ

 মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উভয় পাশে ১ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ঘুড়ি, ফানুসসহ যেকোনো বিনোদন সামগ্রী ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। এমএএন ছিদ্দিক বলেন, এ বিষয়ে পুলিশ সহায়তা করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে। থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন এ বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এ প্রেক্ষাপটে এমআরটি লাইন-৬ এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না উড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।