সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

জাতিসংঘের প্রস্তাবে র‍্যাব বিলুপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের প্রস্তাবে র‍্যাব বিলুপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র‍্যাব বিলুপ্তি ও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে ‘সবাই বসে’ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন, "জাতিসংঘ একটি প্রস্তাব দিয়েছে, আমরা সবাই একসঙ্গে বসব এবং পরবর্তী সিদ্ধান্ত জানাব।" বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
 

তিনি আরও বলেন, “জাতিসংঘের প্রস্তাবকে আমরা স্বাগত জানাই এবং সরকারের পক্ষ থেকেও এটি গ্রহণযোগ্য করা হয়েছে। তাদের তরফে একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, এরপর আমরা একসঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব।”
 

এদিকে, গত বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। একই প্রতিবেদনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধুমাত্র সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে শুধুমাত্র সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়। এছাড়া, আনসার-ভিডিপির উপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে ব্যবহারের সুপারিশও করা হয়েছে।