মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সীমান্তে ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকে ফেরত দিলো বিজিবি

সীমান্তে ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকে ফেরত দিলো বিজিবি

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আটক ভারতীয় নাগরিকের নাম নুর আলম (৩৫)। পেশায় কৃষক। তিনি ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে জিজ্ঞাসার বরাতে জানিয়েছে বিজিবি।
 

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা কোম্পানি কমান্ডার মহিউদ্দিন বলেন, ‘শনিবার সকালে দাঁতভাঙা কোম্পানির অধীন ধর্মপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে দাঁতভাঙা বিজিবি এবং ভারতীয় সঞ্জয় সাধু বিএসএফ সদরের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।’