মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

অনুমোদনহীন ৫ ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো প্রশাসন

অনুমোদনহীন ৫ ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো প্রশাসন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে বুলড্রোজার দিয়ে ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে।  ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এসময় পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
 

ভেঙে দেয়া ইটভাটা গুলো হচ্ছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের এমএসএইচ ব্রিকস, ডাব্লিউএএইচ ব্রিকস ও কেবি ব্রিকস। বড়ভিটা ইউনিয়নের এমএবি ব্রিকস এবং শিমুলবাড়ী ইউনিয়নের জেএমএস ব্রিকস।
 

জানা যায়, উল্লিখিত পাঁচটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। নির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে বাংলাদেশে ইটভাটা পরিচালনা করার বিধান থাকলেও এসকল ভাটা মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পুর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। ফলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে ভাটা ভেঙে গুড়িয়ে দেয়।
 

অভিযান পরিচালনার সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 

এপ্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম জানান, এর আগে ইটভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছিল। কিন্তু তারপরও তারা কার্যক্রম বন্ধ করেনি। বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরসহ যৌথ অভিযান চালিয়ে অবৈধ পাঁচটি ইটভাটা বন্ধ করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।