সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মৃত্যুর রহস্য: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কি ইঙ্গিত ছিল?

ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মৃত্যুর রহস্য: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কি ইঙ্গিত ছিল?

ঢাকা প্রেস: ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মৃত্যুর ঘটনা রহস্যে ঘেরা। মঙ্গলবার ভোরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় ভাগলপুরের তার ফ্ল্যাট থেকে।

প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করলেও, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অভিনেত্রী যে রহস্যময় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলেন, তাতে অনেকেই মনে করছেন এটি আত্মহত্যার চেয়ে অনেক বেশি কিছু।

স্ট্যাটাসে অমৃতা লিখেছিলেন, "ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিয়ে গেলাম।"

ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মৃত্যুর রহস্য: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কি ইঙ্গিত ছিল?


পরিবারের সদস্যরা জানাচ্ছেন, অমৃতা কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন।

অন্যদিকে, পুলিশ জানাচ্ছে, কোন সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।

মৃত্যুর আগে অমৃতা একটি বিয়ে বাড়িতে যোগদানের জন্য ভাগলপুরে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষ হলেও, তিনি কিছুদিন আরও সেখানে থাকার পরিকল্পনা করেছিলেন।

অমৃতা পাণ্ডে অন্নপূর্ণা ২০২২ সালে ভোজপুরি তারকা চন্দ্রমণি ঝাঙ্গাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মুম্বাইতে বসবাস করতেন এই দম্পতি।

অমৃতা ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সাথে "দিওয়ানাপন" ছবিতে অভিনয় করেছিলেন।

অমৃতার মৃত্যুর ঘটনা ভোজপুরি চলচ্চিত্র জগতে শোকের ঢেউ তুলেছে।
পুলিশ বর্তমানে মৃত্যুর ঘটনার তদন্ত করছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের রহস্য এবং অমৃতার মানসিক অবসাদের দিক থেকে তদন্ত করা হচ্ছে।