মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ভ্যাট-শুল্ক না কমালে কেক-বিস্কুটের দাম বাড়ার আশঙ্কা, উদ্যোক্তাদের হুঁশিয়ারি

ভ্যাট-শুল্ক না কমালে কেক-বিস্কুটের দাম বাড়ার আশঙ্কা, উদ্যোক্তাদের হুঁশিয়ারি

ঢাকা প্রেস নিউজ

 

কম দামে বিস্কুট, কেক ও ফলের জুস খাওয়ার দিন হয়তো শেষের পথে। উদ্যোক্তারা সতর্ক করেছেন—যদি ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করা না হয়, তাহলে শিগগিরই দাম বাড়ানো হবে। অর্থনীতিবিদরাও বলছেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর কর বৃদ্ধির প্রভাব শুধু ভোক্তাদের ওপর নয়, কৃষকদের ওপরও পড়বে। কর্মসংস্থানেও আসতে পারে বড় ধাক্কা।
 

ঢাকা শহরের রিকশাচালক রহিম মিয়া কয়েক বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দিনের পর দিন চা-বিস্কুট খেয়ে ক্ষুধা মেটান তিনি। আগে যেখানে ১০-১২ টাকায় নাস্তা সারা যেত, এখন সেটি ২০-২৫ টাকায় পৌঁছেছে।
 

নিম্নআয়ের মানুষ থেকে মধ্যবিত্তদের সকালের নাস্তার খরচও বাড়ছে। কেক ও বিস্কুটের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ শতাংশ। ফলের জুস ও ড্রিংকের সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
 

উদ্যোক্তারা বলছেন, দেশে উৎপাদিত ৮০-৯০ শতাংশ বিস্কুটের দাম ৫, ১০ ও ১৫ টাকার মধ্যে থাকে, যা সাধারণ মানুষ বেশি কেনে। ভ্যাট বৃদ্ধির ফলে ৫ টাকার বিস্কুটের দাম হবে ৭ টাকা, ১০ টাকার বিস্কুট হবে ১৩ টাকা, আর ২০ টাকার জুসের দাম পৌঁছাতে পারে ২৫ টাকায়। নতুবা দাম ঠিক রেখে পণ্যের পরিমাণ কমাতে হতে পারে।
 

অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এমনিতেই মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ কষ্টে আছে। তার ওপর নতুন করে ভ্যাট বৃদ্ধির ফলে চাহিদা কমে যেতে পারে, যা শিল্প কারখানার উৎপাদন ও বিক্রয়ে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে রাজস্ব আদায়ও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 

বর্তমানে দেশে এক হাজারেরও বেশি ছোট-বড় কৃষি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প কারখানা রয়েছে, যা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ শতাংশেরও বেশি অবদান রাখে। এসব খাদ্যপণ্য রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অতিরিক্ত কর আরোপের ফলে এ খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।