মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৮:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে গুলি করে হত্যা

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে গুলি করে হত্যা

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জ ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইনকে(৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 

৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের  সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
 

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবয়াক। তিনি ফতুল্লা পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকার মৃত সমন আলীর পুত্র।
 

নিহতের পরিবারের দাবি, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বেশ কয়েক মাস ধরেই আক্তার ও সুমন নিহত মামুনকে হুমকি দিয়ে আসছিলো।  
 

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিলো। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে করে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুন গুলি করে হত্যা করে পালিয়ে যায় ঘাতকচক্র। গুলির শব্দ শুনে সে বাসা থেকে বের হয়ে দেখতে পাই, ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পড়ে আছে মামুনের নিথর দেহ। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
 

তার দাবি, আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন বাহিনীই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। বেশ কয়েক মাস ধরেই মামুনকে হত্যার হুমকি দিয়ে আসছিলো এই চক্রটি।
 

তিনি জানান, আজাদ নামের এক ছেলে নিহত মামুনের অফিসের ভিতর ঘুমায়। আজাদ তাকে জানিয়েছে যে, গুলির শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখে যে দুটি ছেলে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যাচ্ছে। নিহত মামুন ইট, বালু ব্যবসায়ী।
 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও তিনি জানান।