বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৪:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে তিনি উপস্থিত হন। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে এটিই তারেক রহমানের অন্যতম বৃহৎ সাংগঠনিক বৈঠক।

সভায় সংগঠনের শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম জোরদার, স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ বিরোধ নিরসন এবং সাংগঠনিক চেইন অব কমান্ড আরও সুসংহত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা তিন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।