মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ঢাকা প্রেস
সাদ্দাম উদ্দিন রাজ,জেলা-নরসিংদী:-


নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকালে ব্যাপক প্রস্ততি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রির্সাচ কাউন্সিল এর চেয়ারম্যান(সিনিয়র সচিব)মোহাম্মদ ওয়াহিদ হোসেন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো:কলিমুল্লাহ,সহকারী কমিশনার(ভূমি)মাসুদুর রহমান রুবেল,থানা অফিসার ইনচার্জ আদিল মাহমুদ, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।