শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

তিতাসে ত্রাণ দেয়ার নামে মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ || আটক-৬

তিতাসে ত্রাণ দেয়ার নামে মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ || আটক-৬

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ


কুমিল্লার তিতাসে ত্রাণ দেয়ার কথা বলে ৩৫বছর বয়সি (রোজিনা ছদ্মনাম) মানসিক প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৬বখাটে যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার(৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

এর আগে স্থানীয় জনতা ও ছাত্র সমাজের যুবকরা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। অভিযোগে জানা যায়, গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারীকে উপজেলার দাসকান্দি বাজারে যায় ত্রাণ পাওয়ার আশায়। সে সময় সিএনজি বাবু ভিকটিমকে ত্রাণ দেয়ার প্রলোভণ দিয়ে দাসকান্দি বাজারের মোঃ আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। বিষয়টি এলাকায় জানা জানি হলে এক ছাত্র সমন্বয়দের কাছে তথ্যটি পৌছায়।

এরপর তারা শুক্রবার সকালে অভিযুক্ত ৬জনকে দাসকান্দি বাজারে ডাকা হয়। এরপর তারা ঘটনার সত্যতা স্বিকার করে। আটককৃতরা হলো:- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে টিম ম্যানেজার আলীনুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ীর মৃত বাচ্চু সরকারের ছেলে সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর ঘটক মোখলেস মিয়ার ছেলে সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের নুর ইসলামের ছেলে আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুরুল ইসলামের ছেলে নুরমোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫), একই গ্রামের বিষ্ণ কমল দা প্রকাশ সেন্টু মজুমদা'র ছেলে বিদ্যুত মজুমদার (৩৫)। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক দৈনিক সংবাদকে জানান, অভিযোগের ভিত্তিতে ৬জনকে আটক করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য কটিমকে উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।