সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

আসন্ন জাতীয় কনভেনশনকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কনভেনশনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার পাঠানো এক বার্তায় এনসিপি জানায়, রাজধানীতে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা ২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং কনভেনশন সংক্রান্ত প্রস্তুতি, ঘোষিত কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করবেন।

এতে অংশ নেবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনটি কাভার করার জন্য গণমাধ্যমকর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি।