সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা

চট্টগ্রামে আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা

দীর্ঘ ২০ বছর পর বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামে আসেন। আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ চার জেলায় মোট ছয়টি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
 

আজ সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় সমর্থক ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
 

চট্টগ্রামের জনসভা শেষে বিকেলে ফেনীতে আরেকটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় সেখানে তিনি বক্তব্য রাখবেন।
 

এরপর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় অংশ নেবেন তারেক রহমান। কুমিল্লায় আরও দুটি পৃথক জনসভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে। সবশেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান।
 

নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই ধারাবাহিক জনসভাগুলোকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।