বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডেমরার কারখানায় আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

ডেমরার কারখানায় আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস

 

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনা হয়।
 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে মোট আটটি ইউনিট কাজ করে। শুরুতে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট যোগ দেয় এবং পর্যায়ক্রমে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।