শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

জ্বালানি তেলের দাম আরও কমাতে সরকারের চেষ্টা অব্যাহত: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি তেলের দাম আরও কমাতে সরকারের চেষ্টা অব্যাহত: জ্বালানি উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, জ্বালানি তেলের দাম আরও কমানোর জন্য সরকার চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, সরকার ইতিমধ্যে অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমিয়েছে। তবে ডিজেলের দাম কমানোর জন্য সরকারকে বেশি চাপ সামলাতে হয়েছে। ভবিষ্যতে জ্বালানি বাজার স্থিতিশীল থাকলে এবং দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হলে দাম আরও কমাতে পারা যাবে।

 

শনিবার (৩১ আগস্ট), খুলনার রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, বাংলাদেশে বেশিরভাগ বাহন ডিজেলচালিত হওয়ায় ডিজেলের দাম কমানোর জন্য সরকারকে বেশি চাপ সামলাতে হয়েছে। তিনি আরও বলেন, অকটেন ও পেট্রোল ব্যবহারকারীদের সংখ্যা কম হওয়ায় এই দুই জ্বালানির দাম কমানো তুলনামূলক সহজ হয়েছে।
 

তিনি জানান, জ্বালানি তেলের নতুন দাম শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে। ভবিষ্যতে জ্বালানি বাজার স্থিতিশীল থাকলে এবং সরকার দক্ষতা বৃদ্ধি করতে পারলে জ্বালানি তেলের দাম আরও কমাতে পারা যাবে।