শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য লিজন মোল্লা (৩০) কে শনিবার (৩১ আগস্ট) রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

 

পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লিজন মোল্লা একাধিক ফৌজদারি মামলার আসামি ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রমা সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এছাড়া তার মোটরসাইকেলটিতেও আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​​​​​​​

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, লিজন মোল্লার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।