বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাকবিশিস সম্মেলনে বক্তারা: শিক্ষাব্যবস্থা জাতীয়করণে অতিরিক্ত ব্যয় হবে না

বাকবিশিস সম্মেলনে বক্তারা: শিক্ষাব্যবস্থা জাতীয়করণে অতিরিক্ত ব্যয় হবে না

আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

 

শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সাও খরচ হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষক নেতারা। তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে জিডিপির অন্তত ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে।
 

শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম অঞ্চলের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এতে বাকবিশিস চট্টগ্রাম জেলা শাখার ১২তম, চট্টগ্রাম মহানগর শাখার ৭ম এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার ৩য় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বাকবিশিস সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিত কুমার দে।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া, বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আক্তার ও অধ্যাপক অসীম চক্রবর্তীসহ অনেকে।
 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী।
 

বক্তারা বলেন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে বিশেষ আর্থিক বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং উপযুক্ত আর্থিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
 

এছাড়া শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 

বিকেল সাড়ে ২টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
 

নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক সভাপতি, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক এবং অধ্যাপক ঋত্বি নন্দী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
 

চট্টগ্রাম জেলা কমিটিতে অধ্যক্ষ শিমুল বড়ুয়া সভাপতি, অধ্যাপক ভব রঞ্জন বণিক সাধারণ সম্পাদক এবং অধ্যাপক সাইফুদ্দিন মোহাম্মদ মোর্শেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 

অন্যদিকে চট্টগ্রাম মহানগর কমিটিতে অধ্যক্ষ আলম আক্তার সভাপতি, অধ্যাপক অসীম চক্রবর্তী সাধারণ সম্পাদক এবং অধ্যাপক লিপি বড়ুয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 

দিনব্যাপী এ সম্মেলনে চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক প্রতিনিধি অংশ নেন। পরে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।