সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বর্ষায় ডেঙ্গু-ম্যালেরিয়া থেকে বাঁচতে করণীয়

বর্ষায় ডেঙ্গু-ম্যালেরিয়া থেকে বাঁচতে করণীয়

বর্ষার মৌসুম মানেই মশা-মাছির উৎপাত অনেক বেড়ে যাওয়া। ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের চোখরাঙানিও কী বাদ আছে? রাতের দিকে অনেকে মশারি টাঙিয়ে ঘুমান। কিন্তু সকালেও অনেক বাড়িতে মশার উৎপাত থাকে। এখনকার মশাও বদলে গেছে। মশার ধুপ ব্যবহার করতেই হয়। আবার অনেকে জ্বালান কয়েল। কিন্তু কয়েল বা ধূপে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অনেকে মশা তাড়ানোর ক্রিম বা স্প্রেও ব্যবহার করেন। কিন্তু ক্রিমগুলো বেশ চটচটে। যা মেখে থাকা বেশ কষ্টকর। তাই রইলো কিছু বিকল্প সমাধান: 


পিপারমেন্ট অয়েল
অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালিয়ে থাকেন। কিন্তু এই এসেনশিয়াল তেল গায়েও মাখতে পারেন। তবে সরাসরি ত্বকে লাগালে র‌্যাশ বেরোতে পারে। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।

 

লেমন ইউক্যালিপটাস
মশা তাড়ানোর যেসব স্প্রে থাকে সেগুলোর মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। এই তেল শরীরে মাখলে অনেকক্ষণ মশা দূরে থাকবে। দিনের বেলা গোসলের পর ময়েশ্চারাইজার মাখার মতো নিয়ম করে হাতে ও পায়ে এই তেল মেখে নিতে পারেন।

 

কর্পূর
ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারা দিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কিছুটা কাজ দেবে। বর্ষার সময় কর্পূর অনেক কাজের। সারাদিন ধূপ জ্বালাতে না চাইলে এটিই সবচেয়ে কার্যকর।

 

ফ্যান চালান
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কতজন আর ফ্যান চালান। কিন্তু ঘরে জোরে ফ্যান চালিয়ে রাখলেও গায়ে খুব একটা মশা বসার সুযোগ পায় না। ফ্যানের জোর হাওয়ায় মশা খুব একটা উড়তে পারে না।

 

পানি জমতে দেবেন না
বাড়ির আশপাশে বেশি পানি জমলে মশা হবেই। আবার ছাদের কোণে বৃষ্টির পানি জমছে কিনা খেয়াল রাখতে হবে। বাথরুমে অহেতুক পানি জমিয়ে রাখাও ভালো নয়। ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করুন যদি রাখতেই হয়। বাগান, বারান্দা বা ছাদে কোনো খালি গাছের টব রাখা থাকলে সেগুলো উল্টে রাখুন। বাড়ির বাইরে ময়লা ফেলার বালতি থাকলে সেগুলোতে পানি জমে থাকছে কি না, খেয়াল রাখুন।