সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

অপারেশন ‘ডেভিল হান্টে’ কুড়িগ্রামে গ্রেফতার ১৬

অপারেশন ‘ডেভিল হান্টে’ কুড়িগ্রামে গ্রেফতার ১৬

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে বিশেষ অভিযান ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই পতিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
 

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।’
 

গ্রেফতারকৃতরা হলেন- মো. আছমত আলী (৪৫), মো. সাইদুর রহমান (৪৯), মো. আমিনুল ইসলাম বসুনিয়া তোতা (৫০), মো. আব্দুল জব্বার খন্দকার (৭০), মো. শাহজালাল (৫২), মো. বদরুল ইমাম মিলটন (৩১), মো. মনসুর আলী (৫৪), মো. জাহেদুল ইসলাম বতু (৪৫), মো. শাহজাহান আলী (৫৫), লোকমান হোসেন লিমন (২৭), জুলহাস মিয়া (৬২), জাহিদুল ইসলাম (৩০), জাহেদুল ইসলাম (৩৮), সুনিল কুমার শর্মা (৪৫), আলমগীর হোসেন  আলম (৩৫) ও আনোয়ার হোসেন (৪০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
 

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।