মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

শেষ হলো সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেষ হলো সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি-


 

রাজধানীর কুর্মিটোলায়  সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ এর দুইদিনব্যাপী 'বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ ছিলো সমাপনী দিন। 
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান- এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি  আবু সালেহ্ মো: মহিউদ্দিন খাঁ।

 

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব  করেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি


অতিথিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাপনী দিনের প্রথম অধিবেশন আরম্ব হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী  শিক্ষার্থীদের ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার  প্রদান করা  হয়।

এছাড়াও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরও বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। 

 

অনুষ্ঠানের অতিথিরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং সকলের সম্মিলিত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। 
 

দিনের দ্বিতীয় অধিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। এরপর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।