মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

তিতুমীরের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান নাহিদ ইসলামের

তিতুমীরের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান নাহিদ ইসলামের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-

 

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, "শিক্ষার্থীদের বলবো ধৈর্য ধারণ করতে। সরকার তাদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল। তবে এই মুহূর্তে সবকিছু সম্ভব নয়। তাই জনভোগান্তি সৃষ্টি না করে বিষয়টি বিবেচনায় রাখা উচিত। আশা করি, সামনে ভালো কিছু হবে।"
 

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
 

নাহিদ ইসলাম আরও বলেন, "শিক্ষার্থীদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। যখন শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে, তখন মানুষ তাদের সমর্থন করে। কারণ যেকোনো আন্দোলনের ক্ষেত্রে জনসমর্থন খুবই গুরুত্বপূর্ণ।"
 

তিনি উল্লেখ করেন, "অন্তর্বর্তী সরকার সব সময় যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক মনোভাব রাখে এবং তা বাস্তবায়নের চেষ্টা করে। সাত কলেজের সমস্যাটি দীর্ঘদিন ধরে জটিল আকার ধারণ করেছে। বিগত সময়ের একটি ভুল শিক্ষা-সংক্রান্ত সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে।"
 

সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, "প্রথম থেকেই সাত কলেজের সমস্যা সমাধানে সরকার সচেষ্ট। প্রতিটি কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা চলছে, যা ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে।"
 

আওয়ামী লীগের বিশৃঙ্খলার চেষ্টা: আসিফ মাহমুদের মন্তব্য

এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, "৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এমনকি রিকশাওয়ালা সেজেও infiltrate করার ঘটনা ঘটেছে। পরবর্তীতে তাদের বিভিন্ন এমপি-মন্ত্রীদের সঙ্গে ছবি প্রকাশিত হয়েছে।"
 

তিনি আরও বলেন, "ফেব্রুয়ারিকে কেন্দ্র করেও আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তবে বাংলাদেশের জনগণ চায় না তারা আবার ক্ষমতায় ফিরে আসুক। কারণ, তাদের প্রত্যাবর্তন দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আইন-শৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে সতর্ক রয়েছে। এখন পর্যন্ত তারা বহু চেষ্টা করেও সফল হয়নি, আশা করি ভবিষ্যতেও তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।"