সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিচ্ছেদের পর প্রথমবারের মতো একমঞ্চে তাহসান-মিথিলা

বিচ্ছেদের পর প্রথমবারের মতো একমঞ্চে তাহসান-মিথিলা

বিচ্ছেদের পর প্রথমবারের মতো একমঞ্চে হাজির হলেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। একসময়ের শোবিজাঙ্গনের আলোচিত এই দম্পতি বিচ্ছেদের পথে হাঁটেন ২০১৭ সালে। এরপর কেটে গেছে প্রায় ৭ বছর। এই লম্বা সময়ে একসঙ্গে দেখা মেলেনি দুজনের।


তবে বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিলো সব সময়। সেটাই যেন আরো একবার প্রমাণ করলেন তারা। সম্প্রতি তারা ওটিটি প্লাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এটির নাম ‘বাজি’, নির্মাণ করেছেন আরিফুর রহমান।


ঈদে স্ট্রিমিং হবে এটির। সে উপলক্ষ্যে মঙ্গলবার (১১ জুন) রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে। এই দুই তারকাকে একমঞ্চে হাস্যোজ্জ্বল ভাবেই দেখা গেছে। তাদের মাঝখানে বসে ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি।

 

বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে।  তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেনি চরকি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।


এর আগে তাহসান বলেছিলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ আছে। সেখানে টেলিভিশন নাটকের চেয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ভালো পরিচালক, অনেক বেশি প্রস্তুতি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। তার আগে কাজ করা উচিত মনে হয় না আমার কাছে। সময় নিয়েই ফিরতে চাই।’ শেষ পর্যন্ত ‘বাজি’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তাঁর। 

 

এবার তাহসান বললেন, ‘বাজির গল্প দারুণ। ওটিটিতে এমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক– এটাই চেয়েছিলাম। অবশেষে সেটা হচ্ছে। আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না।’ সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।