সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বৈষম্যবিরোধী ছাত্রদের কফিন মিছিল: আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি

বৈষম্যবিরোধী ছাত্রদের কফিন মিছিল: আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবুল কাশেম (২০) মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
 

আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করে আন্দোলনকারীরা।
 

মিছিলে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—ইত্যাদি স্লোগানে প্রতিবাদ জানায়।
 

এর আগে, আজ বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবুল কাশেম।
 

কাশেমের মৃত্যুর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির আওতায়—সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল আয়োজন করা হবে।