মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নৌকার বিজয় কোনো ষড়যন্ত্রই ঠেকাতে পারবে না: পানি সম্পদ উপমন্ত্রী

নৌকার বিজয় কোনো ষড়যন্ত্রই ঠেকাতে পারবে না: পানি সম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না। আজ (মঙ্গলবার) শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার নড়িয়া উপজেলার বিঝারী ও ফতেজঙ্গপুর ইউনিয়নে গণসংযোগ, প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নয়ন হয়। ২০১৮ সালে নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে নড়িয়া-সখিপুরকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করেছি। এই জনপদে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছি। নড়িয়া-সখিপুরকে শান্তির জনপদে রুপান্তরিত করেছি। 


তিনি বলেন, উন্নয়নে চারদিকে নৌকার বিজয়ের জোয়ার উঠে গেছে।সেই জোয়ারে ষড়যন্ত্র-চক্রান্তকারীরা ভেসে যাবে। তাদের কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না।

শামীম বলেন, দেশের অগ্রযাত্রা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কা বিজয়ী করতে হবে। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব। আমরা শান্তিশৃঙ্খলা রক্ষা করব। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। তারা নানাভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। আমরা জাতির কাছে এবং বহির্বিশ্বের কাছে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই। সারাপৃথিবী তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। যারা অগ্নিসংযোগ করেছে তারা আজকে মাঠে নেই। তারা অন্যের কাঁধে ভর করে আছে। 


আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই। বিজয় আমাদের হবেই। নৌকার বিজয় হলো শেখ হাসিনার বিজয়।

এসময় নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ কাজী, শওকত হোসেন জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।