সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী শ্রী রতিন্দ্রনাথ রায়কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। 

 

এর আগে গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার মীরের বাড়ী এলাকায়। গ্রেপ্তারকৃত রতিন্দ্রনাথ রায় ওই এলাকার শ্রী মন্টু চন্দ্র রায়ের ছেলে। 

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বকুল রানীকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী শ্রী রতিন্দ্রনাথ রায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

 

পরে নিহতের ভাই রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে।

 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, থানায় হত্যা মামলা রুজু হলে মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশী নিরাপত্তার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।