বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৫:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই

সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই

ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই। বাংলা চলচ্চিত্রের অভিনেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ওই নির্বাচন হবে।

ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এই উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে কাগজের ব্যালটে। নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।


নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, এই উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন পাঠান ফারুক। প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।