মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফার্মগেট কুতুববাগী দরবার শরীফে ওরছ শরীফ অনুষ্ঠিত।

ফার্মগেট কুতুববাগী দরবার শরীফে ওরছ শরীফ অনুষ্ঠিত।

ঢাকা প্রেস
জিহাদ হসেন,বিশেষ প্রতিনিধি:-


 

মহান মুর্শিদ খাজাবাবা কুতুববাগী পীর কেবলাজানের আদেশে সারাদেশের জাকের ভাইবোনদের ঘরে ঘরে পালিত হয়েছে ঐতিহাসিক মহাপবিত্র ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা ২০২৫। ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই মহতি আয়োজন।কুতুব বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা উপলক্ষে জাকেরানদের ঢল নামে। এর আগে চলে শেষ রাতের রহমতের আমল এবং মোরাকাবা।
 

তামাম জাহানের জামে আউলিয়া, জামে আম্বিয়াদের রুহানী উপস্থিতিতে দেশ-বিদেশের লাখ-লাখ আশেক-আশেকিন-জাকের-জাকেরিন, ভক্ত-মুরিদানসহ, ধর্ম-বর্ণ নির্বিশেষ আল্লাহপ্রেমীদের মহাপবিত্র এ মিলনমেলায় বিশ্ববাসীর শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় শুক্রবার বাদজুমা আখেরী মোনাজাত করেন খাজাবাবা কুতুববাগী কেবলাজান। 
 

শুক্রবার বেলা ১১টা  মিনিট ৪৫ থেকে দেশবাসীর উদ্দেশে মহামূল্যবান নসিহত-বাণী পেশ করবেন খাজাবাবা শাহসূফী আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী পীর কেবলাজান। দু’দিনব্যাপী এ মহতী ওরছ-মাহফিলে কোরআন-হাদিস ও ইজমা-কিয়াসের আলোকে অতি মূল্যবান তাফসির বয়ান করেন দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও ওলামায়ে কেরামগণ। 
 

আত্মশুদ্ধি ও আত্মার মুক্তির এ অনুষ্ঠানে শামিল হয়ে দোজাহানের অশেষ ফয়েজ, বরকত, রহমত ও নিয়ামত হাসিল করেন ভক্ত ও জাকেরানগন।