মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের চার দাবিতে অবস্থান

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের চার দাবিতে অবস্থান

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর শাহবাগে ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা চার দফা দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। রোববার বেলা ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী শাহবাগে এসে অবস্থান নেন, যার ফলে টিএসসি থেকে শাহবাগে যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 

শিক্ষার্থীরা বেলা সোয়া ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া সাত কর্মদিবসের প্রতিশ্রুতি শেষ হলেও এখনও তাদের দাবির বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমন অভিযোগ তুলে তারা লংমার্চ করছেন।
 

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো:

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্যপদে ১২ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সচল করা।
  • কমিউনিটি ক্লিনিকগুলিতে চিকিৎসা দেওয়ার জন্য উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি করা।
  • প্রতিষ্ঠানের নাম এবং কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি দূর করে নতুন ইন্টার্ন লগবুক প্রদান করা।
  • বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তনসহ প্রস্তাবিত সব ধারায় সংশোধনী নিয়ে তা বাস্তবায়ন করা।
     

এর আগে, ২২ জানুয়ারি একই দাবিতে শাহবাগ অবরোধ করে ম্যাটস শিক্ষার্থীরা।