বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা: শাহীন আহ্বায়ক, শাকিল সদস্য সচিব

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা: শাহীন আহ্বায়ক, শাকিল সদস্য সচিব

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:




বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গাইবান্ধা জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


 

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা: শাহীন আহ্বায়ক, শাকিল সদস্য সচিব


 

ঘোষিত কমিটিতে মো. শহিদুজ্জামান সরকার শাহীনকে আহ্বায়ক এবং ওয়ালিদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মো. ইমাম হোসেন আলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
 

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও মো. আরমান আহিব জাহিদ।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
 

এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।