সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় অনুপম কুমার ঘোষ (২৬) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত তিনটার দিকে জেলা সদরের রসুলপুর এলাকার এক ভাড়া বাসায় আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
 

নিহত অনুপম কুমার ঘোষ বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইনসে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরেন অনুপম। বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।