শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ছাত্র আন্দোলনে নিহত আশিকের দাফন সম্পন্ন

ছাত্র আন্দোলনে নিহত আশিকের দাফন সম্পন্ন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত আশিকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টায় উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে আশিকের মরদেহ দেখতে ও জানাজায় অংশ নিতে ঢল নামে মানুষের। স্থানীয় ইমাম মাওলানা সিরাজুল ইসলাম জানাজায় ইমামতি করেন।

 

আশিক উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের ব্যবসায়ী মো. চাঁদ মিয়ার ছেলে। দুই ছেলের মধ্যে বড় তিনি। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মাথায় ইটের আঘাত পান তিনি। পরে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার দুপুরে মারা যান আশিক।

 

আশিকের ভাই আতিকুর রহমান বলেন, আমরা দুই ভাই কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। ৪ আগস্ট আমি ও ভাই ছাত্র আন্দোলনে কুড়িগ্রাম যাই। কুড়িগ্রাম শাপলা চত্বর এলাকায় আমরা হামলার শিকার হই। বড় ভাইয়ের মাথায় ইটের ঢিল লাগে। প্রথম দিন তেমন গুরুত্ব দেই নাই। পরে বমি শুরু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। সেখানেই মারা যায় ভাই।