সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাড়িতেই বানিয়ে নিন মজাদার ওভালটিন কেক

বাড়িতেই বানিয়ে নিন মজাদার ওভালটিন কেক

চায়ের সঙ্গে খাওয়ার জন্যই আছে নানা ধরনের কেক। এই কেকগুলো বাড়িয়ে দেয় চায়ের স্বাদ। বাড়িতেই বানাতে পারবেন। চলুন জেনে নেই রেসিপি—

 

ওভালটিন কেক

 

উপকরণ
ডিম ৩টি, ময়দা ১ কাপ, ওভালটিন আধা কাপ, কোকো পাউডার ৩০ গ্রাম, হরলিকস সিকি কাপ (না থাকলে যেকোনো মল্ট ড্রিংক পাউডার ব্যবহার করুন), চিনি ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ, সূর্যমুখী তেল ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ, বেকিং পাউডার ১ চা-চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, গরম ফুল ক্রিম দুধ ২ চা-চামচ।

 

প্রণালি
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে নাড়ুন। একটি লোফ প্যান নিন, বেকিং পেপার দিন। প্যানের পাশগুলোতে মাখন লাগান। প্রিহিট করা ওভেনে ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩৫ মিনিট বেক করুন। টুথপিক বা শাশলিকের কাঠি কেকের ভেতর ঢুকিয়ে দেখুন। পরিষ্কার হয়ে বের না হয়ে এলে আরও কিছুক্ষণ বেক করুন। খাওয়ার আগে ঠান্ডা হতে দিন। চায়ের সঙ্গে উপভোগ করুন।