বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেয়ারবাজারে বড় ধাক্কা: ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক

শেয়ারবাজারে বড় ধাক্কা: ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরপর দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
 

ডিএসই জানিয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন হওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
 

একই কারণে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংককেও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ফলে এই দুই ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রেও ঋণ সুবিধা বন্ধ থাকবে।
 

এদিকে ক্যাটাগরি অবনমনের প্রভাব ইতোমধ্যে শেয়ারদরে পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি দাম ছিল ৩৪ টাকা ৭০ পয়সা, যা দুপুর ১২টার দিকে কমে ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।